• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘায় বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ

Reporter Name / ৩৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

বাঘা (রাজশাহী)প্রতিনিধি।

রাজশাহীর বাঘা উপজেলায় এক স্কুল ছাত্রী নিজের বিয়ে বন্ধে আইনি সহায়তা চেয়ে বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (১২ মে) স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে পিতা আবুল কালাম এর বিরুদ্ধে থানায় হাজির হয়ে এ অভিযোগ করে।

থানা অভিযোগ সূত্র, ছয় মাস পূর্বে ছাড়াছাড়ি হয়েছে বাবা- মায়ের। দুই বোনের মধ্যে সে দশম শ্রেণির ছাত্রী ও ছোট বোন অষ্টম শ্রেণী ছাত্রী। বাবার সাথে ছাড়াছাড়ি হওয়াতে মা তার নানীর বাড়ীতে থাকে, তারা দুই বোন থাকতেন বাবার বাড়িতে। বিয়ে দেওয়ার জন্য বাবা তাকে প্রচন্ডরকম চাপ সৃষ্টি করছে, তাতে রাজি না হওয়ায় গালাগালী ও মারার হুমকি দিয়ে বাড়ী হতে দুই বোন কে বের করে দেয় পিতা। স্কুল ছাত্রী নিরুপায় হয়ে নানীকে সাথে নিয়ে থানায় এসে বাবা আবুল কালম এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে, তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠিয়েছি। নাবালিক মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ছাত্রীটির বাবা কে রাস্ট্রীয় আইন সঠিক ভাবে বুঝানো ও মানাতে চেস্টা করা হবে। সেই সাথে ছাত্রীটিকে আইনি সর্বাধিক সহযোগিতা করবে বাঘা থানা পুলিশ বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca