• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

টানা বৃষ্টি ও ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

Reporter Name / ৫৫২ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

মোঃ লিটন মিয়া (দোয়ারা বাজার প্রতিনিধি),

গত কয়েকদিন থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ দোয়ারা বাজার বন্যা দেখা দিয়েছে। নদ-নদী ও খালবিলের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক এলাকার রাস্তাঘাট ভেঙে এবং পানির নীচে তলিয়ে গেছে। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি মানুষের ঘর-বাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান প্লাবতি হতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ দোয়ারা বাজারে, মৌলা/মাওলা এবং চেলা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার সীমান্তবর্তী হকনগর, কলোনি, মোকাম ছরা,খাশিয়া বাড়ি, ইসলাম পুর,আননপারা, খুশিউরা,বাশতলাসহ ছাতক দোয়ারার বাজার উপজেলায় বাংলা বাজার ও বোগলা বাজার ইউনয়নের অধিকাংশ এলাকাসহ দোয়ারা বাজার উপজেলার সবকটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়ে।
বন্যা পরিস্থিতি নিয়ে দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান মোঃ দেওয়ান তানবীর বাবু বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। বেশকিছু রাস্তাঘাট তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। ইতিমধ্যে আমি বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছি এবং সবকটি ইউনিয়নের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার চেষ্টা করছি। বন্যায় ক্ষয়-ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে , এসব অধিকাংশ এলাকা হতদরিদ্র মানুষ মানুষের বসবাস রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca