• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নিরাপদ আম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name / ৫৭২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেছেন; চাঁপাইনবাবগঞ্জের আম দেশজুড়ে খ্যাত। এ জেলার আম সুমিষ্টি হওয়ায় বিদেশেও নাম ছড়িয়েছে। এবারের মৌসুমের আর কয়েকদিন পরেই গাছে পাকা আম দেখা দিবে। কেউ যদি অপরিপক্ক আম বাজারজাত করলে, কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।মঙ্গলবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম উৎপাদন, বিপণন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতমিূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ কে এম গালিভ খান আরও বলেন, জেলার আম ব্যবসায়ী, আড়ৎদার, আর কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আম বাজারজাত করণের জন্য কোন সময়সীমা থাকছেনা। গাছে আম পাকা দেখা দিলে তবেই তা বাজারে নামাতে পারবে ব্যবসায়ীরা।এছাড়াও নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমান আদালত সবসময় সক্রিয় থাকবে।

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম (সার্বিক) বলেন; আম বাগানে অতিরিক্ত কিটনাশক যাতে প্রয়োগ না করে সেজন্য প্রতিটি বাগান মালিকদের লকবুক ব্যবহার করতে নির্দেশনা দেয়া হয়েছে। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারাদেশে আম পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক থাকবে। এছাড়াও কুরিয়ার সার্ভিস এবং অনলাইনে আম পাঠানোর সব ধরণের সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, ঢাকাসহ সারাদেশের বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম স্বল্পমূল্যে পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মে মাসের শেষের দিকে এ স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা, আম বিজ্ঞানী, আম বাগান মালিক এবং আম ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category