• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

বার বার দুর্লভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

Reporter Name / ৩৫৯ Time View
Update : রবিবার, ২২ মে, ২০২২

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৯ নাম্বার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বার বার বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার ২২ মে ২০২২ সকাল ১০ টায় দুর্লভপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপরে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । সমাবেশে নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুল আলম টিয়ার সঞ্চালনায় ও কমিটির আহ্বায়ক এবং দুর্লভপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শিবগঞ্জ উপজেলা কমান্ডার মো: বজলার রশিদ শোনু এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা ও দুর্লভপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমদ নজমুল কবির (মুক্তা) । প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মশিউর রহমান জামাল, যুগ্ম আহ্বায়ক; বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, যুগ্ম আহ্বায়ক; মোহাঃ মনোয়ার হোসেন, সদস্য;
ও লোকমান হোসেন, সদস্য ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন আগেই শিবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের পাঁচ বছর মেয়াদ শেষ হয় । এর মধ্যে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ একটি । সেই অনুযায়ী গত ৬ মাস পূর্বে ১৪ টি ইউনিয়ন পরিষদেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক তফশীল ঘোষনা করা হয় । কিন্তু মেয়াদ শেষ হওয়া ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩ টিতে নির্বাচন হলেও অজ্ঞাত কারণে প্রতীক বরাদ্দের পরেও হঠাত একমাত্র দুর্লভপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন বন্ধ হয়ে যায় । এরপর আগামী ১৫ ই জুন দুর্লভপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে বলে ঘোষনা দেয় নির্বাচন কমিশন । কিন্তু একটি কুচক্রী মহল পুন:রায় বিভিন্ন জায়গায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ ও নাটক সাজিয়ে আবারো বন্ধ করে দেয় নির্বাচন । এদিকে গত ৬ মাস যাবৎ মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দ হয়ে থাকায় নির্বাচনী মাঠ ধরে রাখতে চরম হিমশিম খাচ্ছেন প্রার্থীরা । পরপর ২ বার নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েও হঠাত করে নির্বাচন বন্ধের ঘোষনা দেয়া উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রার্থীদেরকে হয়রানির সামিল বলেও জানান বক্তারা । সমাবেশে নির্বাচন বন্ধের সাথে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সরাসরি জড়িত এবং তিনিই বিভিন্ন মিথ্যা ও ভূয়া অভিযোগের নাটক সাজিয়ে আদালত ও বিভিন্ন দপ্তরে নির্বাচন বন্ধের পাঁয়তারা করে বেড়াচ্ছেন বলেও উল্লেখ করেন বক্তারা ।

সেই সাথে অযৌক্তিক কারনে নির্বাচন বন্ধ না করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন সহ সকলের প্রতি জোর দাবীও জানানো হয় সমাবেশে । দ্রুত নির্বাচন না দিলে সামনে আরো কঠোর ও কঠিন কর্মসূচীর ঘোষনা দিবেন বলে উল্লেখ করেন নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা ও কমিটির আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বজলার রশিদ সোনু ।

তবে নির্বাচন বন্ধের বিষয়ে জানতে চাইলে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, আমার উপরে যে দোষ চাপাচ্ছেন সেটি ভিত্তিহীন । আমি নির্বাচন বন্ধে কোন চেষ্টা করিনি । এটি আদালতের বিষয় ।

এদিকে নির্বাচন বন্ধের কারন সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তারিখের রহমান জানান, মহামান্য আদালতের নির্দেশক্রমেই আমরা নির্বাচন বন্ধ করেছি । এখানে আদালতের বাইরে কিছু করার এখতিয়ার আমাদের নেই ।

নির্বাচন বন্ধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনে চেয়ারম্যান পদপ্রার্থীগণ, বিভিন্ন ওয়ার্ড সদস্য পদপ্রার্থীগণ এবং দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca