• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ড়লেখায় ভুমিসেবা সপ্তাহে প্রধানমন্ত্রীর উপহারের ঘরপ্রাপ্ত ১৬ পরিবারকে জমির দলিল হস্তান্তর

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ২৩ মে, ২০২২

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে গত মাসে ভূমিহীন ও গৃহহীন ১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেয়া হয়েছিল। চলমান ভুমিসেবা সপ্তাহে রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির সনদ ও নামজারি খতিয়ান বুঝিয়ে দেয়া হয়েছে।

এ উপলক্ষে বড়লেখা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca