• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বীরগঞ্জে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় সামাজিক সেবা কার্যক্রমে দারিদ্র্য মানুষের জন্য বরাদ্দ বৃদ্ধি ও সুষ্ঠ বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের হলরুমে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও হেক্স/ইপারের সহযোগিতায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, ইউপি সচিব হেমন্ত কুমার রায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন। এসময় ইউনিয়ন কৃষি কর্মকর্তা, ইমাম, আদিবাসী নেতা, শিক্ষকবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এরপরে ইএসডিও-রিভাইভ প্রকল্পের সৌজন্যে মরিচা ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca