• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

বাগমারা’য় পুলিশে’র অভিযানে ৯ জন জুয়াড়ী সহ ১১ জন আটক

Reporter Name / ৬০৩ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২

মিজানুর রহমান বাগমারাঃ

রাজশাহী বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ২ আসামীসহ ৯ জন জুয়াড়ী রয়েছেন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খয়রা চকপাড়া মহল্লা’র একটি দোকানে অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদ হোসেন, একই মহল্লার মৃত আছির উদ্দীনের ছেলে আব্দুর রহমান, এচের আলীর ছেলে হাবিবুর রহমান, হাবিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম, মসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক, ইয়াচিন আলীর ছেলে ইয়াদুল ইসলাম, মৃত-মছির উদ্দীনের ছেলে আমান, মৃত আব্দুস সামাদের ছেলে মোবারক হোসেন এবং কাজিমুদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে।

আটককৃত ৯ জুয়াড়ী বাড়ি তাহেরপুর পৌরসভার চকপাড়া মহল্লায়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৬ হাজার ৪৪০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

সেই সাথে পরোয়ানাভুক্ত ২ আসামী হলো মহব্বতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রায়হান এবং হাসনীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাজু আহম্মেদ উজ্জল।

বাগমারা থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category