• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি শিবগঞ্জ থানার চৌধুরী জোবায়ের, এসপির দিকনির্দেশনা

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সদর মডেল থানার এসআই আফজাল হোসেন এবং শ্রেষ্ঠ এএসআই একই থানার এএসআই গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।

২৫ মে বুধবার সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

এতে সভাপতিত্বও করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এর আগে পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৮ টার সময় মাস্টার প্যারেড অংশ নেন এবং সালাম গ্রহণ করেন, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

সবশেষে আম্র কাননে ঘেরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca