• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে ভটভটি উল্টে নিহত-১

Reporter Name / ৪৩৫ Time View
Update : শনিবার, ২৮ মে, ২০২২

সাপাহারে ভটভটি উল্টে নিহত-১

 

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাহারুল (৪২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর সড়কের বাসুল ডাঙ্গা এলাকায়। নিহত তাহারুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত তোজাম্মেলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে তাহারুল গরু বিক্রি করার জন্য সাপাহার অভিমুখে আসছিলো ভটভটিযোগে আসছিলো। এসময় সে ভটভটি ভর্তি গরুর সাথে ছিলো। অপর দিক থেকে আসা একটি ট্রাক কে সাইড দিতে গিয়ে ভটভটি মাটিতে নেমে যায়। পরে পাকা রাস্তায় ভটভটি উঠাতে গিয়ে ভটভটি উল্টে যায়। এসময় তাহারুল ভটভটির নিচে পড়ে যায়। স্থানীয়রা ভটভটি তুলে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তাৎক্ষণিক ভাবে ভটভটি ড্রাইভার পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গেছে।

এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca