• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন

Reporter Name / ৩২৪ Time View
Update : সোমবার, ৩০ মে, ২০২২

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে জাতীয় সামাজিক সেবা কার্যক্রমে দারিদ্র্য মানুষের জন্য বরাদ্দ বৃদ্ধি ও সুষ্ঠ বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পরিষদ হলরুমে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও হেক্স/ইপারের সহযোগিতায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬ নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, ইউপি সচিব আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন। এসময় সকল ইউপি সদস্য, ইউনিয়ন কৃষি কর্মকর্তা, ইমাম, আদিবাসী নেতা, শিক্ষকবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca