হাসান শিকদার, মানিকগঞ্জ
আজ ৩১ মে ২০২২ খ্রি. বিকেল ৫.০০ ঘটিকায় মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে “মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্য মেলা ২০২২” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহীউদ্দীন এডভোকেট, চেয়ারম্যান, জেলা পরিষদ, মানিকগঞ্জ ও সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এডভোকেট, সাধারণ সম্পাদক , মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বিজ্ঞ পিপি, জজকোর্ট, মানিকগঞ্জ এবং জনাব মোঃ রমজান আলী, মেয়র, মানিকগঞ্জ পৌরসভা ও সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। এসময় জেলা পুলিশের অন্যান্য উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার বলেনঃ” দীর্ঘদিন যাবত মানিকগঞ্জ কোন মেলা হচ্ছে না ফলে মানিকগঞ্জের মানুষের বিনোদনের জন্য অনন্য এ আয়োজনটি করা হয়েছে।” মেলা শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা সকলের নজর কেড়েছে।