• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৩৬৬ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

মঙ্গলবার (৩১ মে) সকালে পৌর শহরের ভিএইড রোডের ওই নিরাময় কেন্দ্র থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম নাঈম ইসলাম (২২)। তিনি সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

স্বজনরা জানান, বছর দেড়েক আগে পাশের গ্রামের সাজু মিয়ার মেয়ে রাজিয়া সুলতানাকে (২০) একাই বিয়ে করেন নাইম। বিয়ের ছয় মাস পরে তালাকও হয় তাদের। তালাকের পর থেকে নাঈমকে আবারও গ্রহণ করার জন্য বিভিন্নভাবে মানসিক চাপ দিতে থাকেন রাজিয়া।

গাইবান্ধা জিইউকে মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর একেএম বিপ্লব জানান, দেড়মাস আগে নিরাময় কেন্দ্রে নাঈমকে ভর্তি করান তার পরিবার। মঙ্গলবার সকাল ৬টায় ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখেন গলায় গামছা প্যাঁচানো অবস্থায় গ্রিলের সঙ্গে ঝুলছে নাঈম। এরপরই পরিবার ও পুলিশকে খবর দেয়া হয়। মানসিক ডিপ্রেশন থেকে নাঈম গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

গাইবান্ধার সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category