• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু ।

Reporter Name / ৪৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু।

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

গোমস্তাপুরে নদীতে ডুবে আব্দুর রহমান (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার, বাঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্য ব্রজনাথপুর গ্রামের মোঃ সামাউন আলীর ছেলে। সে তার বাবার  সাথে নদীতে গোসল করতে যায়।
তাকে গোসল করিয়ে নদীর পাড়ে বসিয়ে রেখে নিজে গোসল করার জন্য নদীতে নামে এই ফাঁকে সবার চোখকে ফাঁকি দিয়ে, আব্দুর রহমান নিজে নদীতে নেমে যায়, সেই সময় কেউই টের পায়নি ।
পরে স্থানীয় লোক দিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর প্রায় এক কিলোমিটার দূরে মহানন্দা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, বৃহস্পতিবার ( ২ ই জুন) দুপুর ১২ দিকে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে বাবার সাথে গোসল করতে গেলে বাবার অগচরে ডুবে যায়, পরে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে, পরে ঘটনস্থল থেকে ১ কিলোমিটার দূরে কাশিয়া বাড়ী ঘাট থেকে বিকেল ৪ টার মৃত্যু শিশুর লাশ উদ্ধার হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca