• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে ওয়ার্ডের উপনির্বাচন জমে উঠেছে

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৭নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদে (শূণ্য পদে) উপ-নির্বাচন প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে।

প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত চলছে ভোট প্রার্থনা। গোটা ওয়ার্ডে ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে। উপনির্বাচনে সদস্য পদে যারা এবার নির্বাচন করতে যাচ্ছেন তারা হলেন-মোঃ সোনার উদ্দীন (মোরগ), মোঃ রাসেল (টিউবওয়েল) , সাবেক মেম্বার বেনজির আহমেদ (ফুটবল) এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বলে জানিয়েছে এলাকাবাসীরা।

ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন ইশতেহার দিয়ে যাচ্ছে। ওয়ার্ডের যে সমস্যা তারাও সেগুলো সমাধান করবে বলে কথা দিচ্ছে। তবে এই নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছে স্থানীয়রা।

এবার তরুণ প্রার্থীদের সমর্থন করছেন তারা। এছাড়াও অন্যান্য প্রার্থীরাও গণসংযোগ করছেন। প্রার্থীরা নিজে থেকে বা কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোগ প্রার্থনা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, এই শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ঝাটু মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩হাজার ৬শ১১জন। তার মধ্যে পরুষ ভোটার ১হাজার ৮শ৯৬জন ও নারী ভোটার ১হাজার ৭শ১৫জন। হাদিনগর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আগামী ১৫ জুন এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্টিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca