জেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম এলাৈকা থেকে ২টি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ১৩ মামলার পলাতক আসামী জাহিরুল ইসলাকে(৩৮) গ্রেফতার করে র্যাব। ৫টি ডাকাতিসহ ১৩টি মামলার পলাতক আসামী জাহিরুল ইসলাম জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
র্যার-৫- এর কোম্পানী কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক প্রেস ব্রিফিং-এ বৃুধবার দুপুরে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের অপারেশন টিম মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ জহিরুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র-ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত জাহিরুলের বিরুদ্ধে ইতোপূর্বে ২টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা, ৩টি মাদক মামলা, ২টি চুরি মামলা এবং ৫টি ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।