• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সাতক্ষীরার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) ব্যাংকটির সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক শাহান শাহ আলমের সার্বিক তত্ত¡াবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ২৩ বছরের পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও কর্পোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার কামরুজ্জামান সরদার, এক্সিকিউটিভ অফিসার ফয়সাল বিন আলম, এ্যাসিস্টেন্ট অফিসার আওয়াল হোসেন, অফিসার আমরিন ইসলাম, এ্যাসিস্টেন্ট অফিসার মোক্তাদীর আহমেদ সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca