• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

তাহেরপুর “পৌর শিল্পকলা একাডেমি”র সাংস্কৃতিক শিক্ষানী’য় কার্যক্রম চলমান

Reporter Name / ৩৭১ Time View
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী’র বাগমারা উপজেলা’র তাহেরপুর পৌরসভা’র তিন তিন-বারের সফল মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেয়র মোঃ আবুল কালাম আজাদের পৃষ্ঠপোষকতায় ও সার্বিক সহযোগিতা’য় “পৌর শিল্পকলা একাডেমি” গড়ে ওঠে। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা ছিল মেয়রের নির্বাচনী ইশতেহার। ডিজিটাল ও আধুনিক পৌরসভা গড়তে সব সময় কাজ করে যাচ্ছেন পৌর মেয়র।

উক্ত শিল্পকলা একাডেমি’র কমিটিতে রয়েছেন সভাপতিঃ খন্দকার শায়লা পারভীন সাবেক মেয়র তাহেরপুর পৌরসভা, প্রধান পৃষ্ঠপোষকঃ অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ মাননীয় মেয়র তাহেরপুর পৌরসভা, উপদেষ্টাঃ মোঃ আবু বাক্কার মৃধা মুনছুর সভাপতি তাহেরপুর পৌর আ.লীগ, ও মোঃ জাহাঙ্গীর আলম প্রভাষক দ্বীপনগর কলেজ সহ আরো অনেকে , সদস্য সচিবঃ মোঃ মাসুদ রানা প্রভাষক তাহেরপুর ডিগ্রি কলেজ, প্রশিক্ষকঃ মোঃ শরিফুল ইসলাম-সংগীত শিক্ষক, মোঃ আওয়াল মাসুম -তবলা শিক্ষক ও মোঃ ইমন -নৃত্য শিক্ষক।

বিনোদন, গান শেখা ও গাওয়ার মাঝে যে অফুরন্ত ইচ্ছেশক্তি তা পুরনের কাজ করে যাচ্ছে তাহেরপুর পৌর অডিটেরিয়ামে দ্বিতীয় তালায় অবস্থিত “তাহেরপুর পৌর শিল্পকলা একাডেমি।

তাহেরপুর পৌর শিল্পকলা একাডেমির সদস্য সচিব তাহেরপুর কলেজের প্রভাষক মোঃ মাসুদ রানা বলেন, মাননীয় মেয়র মহাদয় আবুল কামাল আজাদ পৃষ্ঠপোষকতা সার্বিক সহযোগীতায় গড়ে ওঠছে আমাদের শিল্পকলা একাডেমি,”শিল্পকলা এমন একটি প্রতিষ্ঠান, যেটি প্রায় সব জেলাশহরেই আছে। কিন্তু কিছু কিছু জায়গায় নেই, তবে অচিরেই হয়ে যাবে। দেশের শিল্প ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্পকলা একাডেমি।

গান,নৃত্য, নাটক, বাংলার ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকাশে তৃণমূল পর্যায় পর্যন্ত জাগরণ ঘটায় শিল্পকলা। শিল্পকলা শুধু যে নগরকেন্দ্রিক তা নয়, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া দরকার। আর বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব তাই শিল্পের বিকাশ এখন অনুকূলে। সব পর্যায়ে শিল্পকলাকে সম্পৃক্ত করা উচিত। তৃণমূল পর্যায়ের সবাইকে কাজ করার সুযোগ করে দিতে হবে।

আর শুধু শিল্পকলা নয়, মাদকমুক্ত সমাজ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা আমাদের জীবনাচরণে প্রয়োগ করতে না পারলে সেটি হবে ভয়াবহ। শিল্প চর্চার মধ্যে থাকলে অপসংস্কৃতি ও মাদকের করালগ্রাসও থাকবে না।

শিল্পকলা একাডেমিতে ভর্তি চলছে, ভর্তি ফি বাবদ ১০০ টাকা নিচ্ছি আমরা। শিল্পকলা একাডেমিতে শিল্পীসহ ইয়াং জেনারেশনের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শিল্পাঙ্গনকে মাদকমুক্ত রাখতে দেশজুড়ে নিয়মিত কালচারাল অনুষ্ঠান করতে হবে। এভাবে শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশের জন্য দেশের মানুষের জন্য বিরাট একটি অবদান রাখা যেতে পারে।”

বিশেষ উল্লেখ্য যে, সপ্তাহে ৭ দিনই দুপুরের পর হতে তাহেরপুর পৌর অডিটেরিয়ামের দ্বিতীয়তলা’য় পৌরসভা সহ বিভিন্ন জায়গা হতে নানা শ্রেণির মানুষ আসে বিনোদন, গান গায়তে ও শিখতে। উপভোগ করতে চাইলে আপনিও নিয়ম মেনে অংশগ্রহণ সহ সদস্য হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca