• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছা সেবক লীগের সদস্য সভা ও বিক্ষোভ মিছিল-সমাবেশ

Reporter Name / ৩৩২ Time View
Update : শনিবার, ৪ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার নিউমার্কেট সংলগ্ন স্থানে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সদস্য সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ লাল, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তসিকুল ইসলাম, খুরশীদ আলম মানিক ও সাধারণ সদস্য আজিজুল হক।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনক।

আসন্ন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর আগমন উপলক্ষে এসভা আয়োজন করা হয়।

পরে সেখান থেকে প্রধানমনী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং হত্যার হুমকি দেওয়ায় বিএনপি’র তথাকথিত নেত্রী রনি এবং স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ষড়ন্তকারীদের
দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি আ্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট আবার মাথা চাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আবার তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, তাদের মাঠে থাকতে হবে। প্রয়োজনে রাজপথে নামতে হবে।

এখানেও সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনক। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca