• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে সমাজসেবা কার্যালয়ে সমাজকর্মীর মরদেহ: পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

Reporter Name / ৪২৭ Time View
Update : সোমবার, ৬ জুন, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজসেবা
কার্যালয়ে-সমাজকর্মী শামিমের মরদেহ উদ্ধার এর ঘটনায় আদালতে মামলার আবেদন। পিআইবিকে মামলা তদন্তের নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। মামলার আবেদন সূত্রে জানাগেছে, গত ২৫ মে রাতে নাচোলে সমাজসেবা কার্যালয়ের জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয় ফতেপুর ইউনিয়ন সমাজকর্মী শামীমের মরদেহ। নাচোল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর ২৬মে বিকালে জানাযা শেষে শামিমের লাশ দাফন করা হয়। এ ব্যাপারে নাচোল থানা একটি ইউডি মামলা হয়।
গত মঙ্গলবার দুপুরে সমাজকর্মী শামীম হোসেনের বাবা মো. শামসুদ্দীন ছেলে হত্যার অভিযোগ এনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব,অফিস সহকারী মানিক, প্রফেসর পাড়ার সাদিকুল ও স্টেশন হাতা গাউন পাড়ার মিঠুন
এর নামে আদালতে মামলার আবেদন করেন। আইনজীবী আব্দুর রহমান বলেন, ‘শামীম হোসেনের বাবার মামলার আবেদন আদালত গ্রহণ করে পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)কেআগামী ৩০ জুনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক হুমায়ন কবীর সোমবার দুপুরে এ নির্দেশ দেন।
আবেদনে বলা হয়, বিভিন্ন প্রকল্পের ভুয়া বিল-ভাউচার তৈরি করে না দেয়ায় তার ছেলের সঙ্গে কর্মকর্তা আল গালিবের ঝামেলা চলছিল। অফিস সময়ের বাইরেও তার ছেলেকে দিয়ে কাজ করানো হতো। ঝামেলার জেরে শামীমকে হত্যার হুমকিও দেন ওই কর্মকর্তা। এ নিয়ে বাড়িতে চাকরি ছেড়ে দেয়ার কথাও বলেছিলেন শামিম।
তিনি বলেন, ‘আমার ছেলের পা মাটিতে লেগে ছিল, জানালার গ্রিলে কীভাবে সে আত্মহত্যা করে? এটা হত্যাকাণ্ড। অফিসের লোকজনই এটা করেছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব বলেন, ‘মামলার আবেদনে স্বজনরা যে বিষয়গুলো এনেছেন, তারা এটা কেন বলছেন বুঝতে পারছি না। আমার অফিসের সব স্টাফের সঙ্গেই আমার খুব সুন্দর সম্পর্ক, শামীম সাহেবের সঙ্গেও একই রকম। কারও ওপর কোনো বিষয়ে জোর করব আমি এমন নই। ‘প্রকল্পের যে বিষয়টি বলা হচ্ছে, সেটি কী করে হয়? আমার এখানে চলমান বড় কোনো প্রকল্পই নেই। শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি প্রকল্পের ডাটা এন্ট্রির কাজ শেষ হয়েছে। কেন তারা এসব বলছে বুঝছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category