• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বাগানে আম কুড়াতে গিয়ে- চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ৩

Reporter Name / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

জেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজ বৃহস্পতিবার বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ ৩জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ী বাগান ও মনাকষা-সাতরশিয়া এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তির ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম(৪০), একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে খাইরুল ইসলাম(৪৮) ও মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম(৪০)।
চককীর্তি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য শামীম রেজা জানান, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরুহয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনী।
এদিকে মনাকষা ইউপি সদস্য শাহারুল ইমলাম জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca