বাঘা (রাজশাহী) প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় প্রায় দেড় শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।
শুক্রবার ( ১০ জুন) রাত্রি আনুমানিক ৮ টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের দুই বারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী -৬ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি উক্ত ভবনের শুভ উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাস , বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী রাজীব কুমার পতুল,
আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মতি, সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি, সাবেক সভাপতি শহিদুজ্জামান শহিদ, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার, আড়ানী পৌরসভার প্যানেল মেয়র শ্রী কার্তিক হালদার, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নাইম খান প্রমুখ সহ আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে বাংলাদেশ সরকারের সফল টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো,পর্যায়ক্রমে প্রতিষ্ঠান গুলোর সার্বিক কার্যক্রমের উপর ভিত্তি করে এমপিও ভুক্ত করবে সরকার। আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা সবাই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের উপর গুরুত্বদিয়ে কাজ করেন।
এছাড়াও বর্তমান সরকারের উন্নয়নমুখী বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলকপাত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।