• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাপাহারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Reporter Name / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

সাপাহার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত উক্ত মেলার উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন।
কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, উদ্ভিদ বিষয়ক উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান সেলিম, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca