• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি দের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহি অফিসার শরীফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান প্রমূখ। আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca