• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

আবু হাসান (আকাশ),
লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটে বন্যায় পানিবন্দি পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এবারের বন্যায় জেলার ৪ উপজেলায় ১৫০ মে.টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসক। শনিবার থেকে এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক মজিবুল আলম সাদাত। এ সময় পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহানাজ ফেরদৌসী সীমাসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নে ১ হাজার পানিবন্দি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১০ মে.টন চাল বিতরণ করা হয়।
এদিকে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ১১’শ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান। এছাড়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা, সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী ও সিন্দুর্না ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
উল্লেখ, এবারের বন্যায় লালমনিরহাট সদর উপজেলায় ৪৪ মে.টন ৫’শ কেজি, আদিতমারী উপজেলায় ৩৫ মে.টন, কালিগঞ্জ উপজেলায় ১৩ মে.টন ও হাতীবান্ধা উপজেলায় ৫৮ মে.টন চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca