• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

যশোরে ইউপি সদস্যকে গলাকেট হত্যা

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২২ জুন, ২০২২

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় আশানুজ্জামান বাবলু নামে এক ইউপি সদস্যকে বোমা মেরে ও গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে। আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, মঙ্গলবার রাতে ইউপি সদস্য বাবলু বালুন্ডা বাজারে অবস্থান করছিলেন।এ সময় দুর্বৃত্তরা বোমা মেরে ও গলাকেটে হত্যা করে।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কে বা কারা তাকে হত্য করেছে এখুনি বলা যাচ্ছে না।বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তিনি আরও জানান,বাবলু নিজেও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca