• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

Reporter Name / ৬৩৯ Time View
Update : বুধবার, ২২ জুন, ২০২২

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর মাতাজিহাট গ্রামের মৃত নারায়ন চন্দ্র দাসমদন এর ছেলে মদন কুমার (৩৮)। তিনি আড্ডা এনায়েতপুর পল্লিবিদ্যুৎ অফিসের একজন লাইনমেন হিসেবে কর্মরত ছিলেন।


গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বুধবার (২২ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেল যোগে অফিসের উদ্দোগ্যে রওনা করলে মাগুর শহর কাইতপুকুর নামক স্থানে অপরদিক থেকে আসা মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে গুরত্বর আহত হয়। পরক্ষনে গোমস্তাপুর ফায়ারসার্ভিস তাহাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত্যু ঘোষনা করেন।
এবং ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মাইক্রোবাসটি আটক করে ।নিউজ লিখা পর্যন্ত গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca