• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

বীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে চাতাল ও গোডাউন বানিয়ে জমজমাট ব্যবসা

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে এক সাবেক ইউপি চেয়ারম্যন আওয়ামীলীগ নেতা শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে চাতাল ও গোডাউন বানিয়ে জমজমাট ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের টাকা ফেরত দিতে টালবাহানা করায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক বরাবরে নিয়োগ প্রাপ্তদের অভিযোগ সূত্রে ও সরজমিনে জানা যায়, বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের শামসুদ্দিন সরকার ভুটুর ছেলে সাতোর ইউপি সাবেক চেয়ারম্যন, সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আলহাজ্ব মোঃ রেজাউল করিম শেখ জিন্দাপীর এলাকায় গত ৪ দলীয় জোট সরকারের আমল ২০০৫ সালে স্থাপন করেন। মোঃ রেজাউল করিম শেখ এর স্ত্রী মোছা. রেজিনা বেগম আরাজী শিয়াখেদা মৌজায় খতিয়ান ১৩৩, দাগ ১৬১ এর ৫৭৭নং দলিলমূলে শিক্ষা প্রতিষ্ঠান জিন্দাপীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নামে ২০০৫ সালের ১৮ই জানুয়ারী ১ একর জমি দান করেন। কলেজটি প্রতিষ্ঠা কালে রেজাউল করিম শেখ ৪ দলীয় জোট সরকারের সাতোর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সরকার মাহামুদুন নবী ওয়াটকে সভাপতি বানিয়ে নিজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে কলেজের বিভিন্ন পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করেছেন। অধ্যক্ষ রেজাউল করিম শেখ এর হেয়ালিপনায় প্রতিষ্ঠানটি আলো মুখ দেখতে না পারায় নিয়োগ প্রাপ্তরা দীর্ঘদিন ধরে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। পরবর্তী ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ প্রাপ্তরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলে মোঃ রেজাউল করিম রাতারাতি ঘটনাটি ধামাচাপা দেয়। বর্তমানে মোঃ রেজাউল করিম ওই টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করছে। পাশাপাশি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জমি অবৈধ ভাবে দখল করে গোডাউন ও চাতাল বানিয়ে জমজমাট ব্যবসা করছেন। জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন নিয়োগ প্রাপ্ত ও এলাকাবাসী হিসাবে আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ আলী সরকার, ভুপাল চন্দ্র অধিকারী, রমনী কান্ত রায় ও ফারুক হোসেন। এ বিষয়ে সাতোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী ওয়াট বলেন, আমি ছিলাম ঠুটো জগন্নাথ। ৪ দলীয় জোট সরকারের সুবিধা নেওয়ার জন্যই শুধুমাত্র আমাকে কলেজের সভাপতি বানিয়েছিল। কিন্তু নিয়োগ দেওয়া ও প্রতিষ্ঠান করার ব্যপারে একমাত্র রেজাউল করিম শেখ অধ্যক্ষ হিসাবে নিজেই সব পালন করেছে। আমাকে সভাপতি বানিয়ে যদি লাভ পায় তাই হয়তো সভাপতি বানিয়েছিল। এ ব্যাপারে সাতোর ইউপি সাবেক চেয়ারম্যন, সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক জিন্দাপীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রেজাউল করিম শেখ বলেন, যা ইচ্ছা লিখেন, আমি কিছুই বলতে পারবো না। দিনাজপুর জেলা প্রশাসক ছাড়াও অভিযোগকারীরা দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট আবেদন করে আশু হস্তক্ষেপ কামনা করে সরজমিনে তদন্তপূর্বক সত্য উৎঘাটন করে শিক্ষা প্রতিষ্ঠানের বেদখলীয় জমি উদ্ধার ও নিয়োগ প্রাপ্তদের নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার আহব্বান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca