• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারের ৩টন আম গেলো নেপাল ও কুয়েতে

Reporter Name / ৪৯২ Time View
Update : শুক্রবার, ২৪ জুন, ২০২২

সাপাহারের ৩টন আম গেলো নেপাল ও কুয়েতে

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

এবারে আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার হতে ৩ মেট্রিক টন সুমিষ্ট আম রফতানি হচ্ছে কুয়েত ও নেপালে। আমগুলো যাচ্ছে উপজেলার জয়পুর গ্রামের তরুণ উদ্যেক্তা জিয়াউর রহমানের এন কে আর এগ্রো ফার্ম হতে।
ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যেপ্রচ্যের বিভিন্ন দেশে আম রপ্তানি কার্যক্রমের আওতায় ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগীতায় ৩ মেট্রিক বারি-৩ জাতের আম দেশের বাইরে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার রাতে আম পরীক্ষা নিরীক্ষা করার জন্য নারায়নগঞ্জ শ্যামপুরে পাঠানো হয়। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা ও প্যাকেটজাত হবার পর আমগুলো বিমান যোগে নেপাল ও কুয়েতে পাঠানো হবে। আম রফতানি করতে সহযোগীতা করেছেন নর্থবেঙ্গল এগ্রো ফার্মের পরিচালক কৃষিবীদ এরশাদ আলী। সাপাহার উপজেলার এন কে আর এগ্রো ফার্ম- এর মালিক তরুণ কৃষি উদ্যোক্তা জিয়াউর রহমানের প্রথম চালানে ৩ মেট্রিক টন ‘আম্রপালি’ আম যাচ্ছে কুয়েত ও নেপালে।
তরুণ উদ্যোক্তা জিয়াউর রহমান গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনে নিরাপদ আম উৎপাদন করে থাকেন । এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত আমচাষী হিসেবে বেশ সুনাম আছে এলাকা ও এলাকার বাইরে। তিনি ১২০ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে প্রায় আড়াই হাজার আমগাছ রয়েছে। যার মধ্যে ৬০বিঘা জমির আম ফ্রুট ব্যাগিং করা। তার বাগানে দেশি বিভিন্ন প্রজাতির আমগাছ ছাড়াও রয়েছে বিদেশী জাতের আমগাছ।

তরুণ উদ্যোক্তা জিয়াউর রহমান বলেনন, “আমি গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনে নিরাপদ আম উৎপাদন করি। বিদেশে রপ্তানির উদ্যেশ্যে ৬০বিঘা জমিতে নানা জাতের আম ফ্রুট ব্যাগিং করেছি। আমার নিজের ছেলে মেয়ে খাবে এই চিন্তাধারা করে আমি নিরাপদ আম উৎপাদন করে থাকি। ফ্রুট ব্যাগিংয়ের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন রোগবালাইমুক্ত আমই বিদেশে যায়। এরপরও যেসব আম বিদেশে রপ্তানি করা হবে, সেগুলো ঢাকাতে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার মাধ্যমে আমে কোনো রোগবালাই বা কীটনাশক আছে কি না, তা নিশ্চিত করা হয়। এরপর তা বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হয়।”
তিনি আরোও জানান, কুয়েত ও নেপাল ছাড়াও বেশ কয়েকটি দেশ থেকে তিনি আমের অর্ডার পেয়েছেন। ক্রমান্বয়ে সিস্টেম মেনে আমগুলো পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘সাপাহারের আম যাচ্ছে বিদেশে। এটা খুবই খুশির খবর।তরুণ উদ্যেক্তা জিয়াউর রহমানের মাধ্যমে বিদেশে আম যাচ্ছে এটি সাপাহারের জন্য খুবই আনন্দদায়ক। এর আগে সোহেল রানার মাধ্যমে এ অঞ্চল থেকে দেশের বাইরে আম পাঠানো শুরু হয়েছে। আশা করি, জিয়াউর রহমান সহ অন্যান্য উদ্যেক্তাদের দেখে ভবিষ্যতে অন্য চাষিরাও বিদেশে আম পাঠাতে উৎসাহী হবেন।
দেশের চাহিদা মিটিয়ে কি বিদেশে আম রফতানী করা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সাপাহারের আম বেশ সমাদৃত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানী করার জন্য পর্যাপ্ত আম আমাদের রয়েছে।

স্থানীয়রা বলছেন, ‘স্থানীয় পর্যায়ে রপ্তানি উপযোগী প্যাকেজিং হাউস না থাকা একটি বড় সমস্যা। এ ছাড়া বর্তমানে একমাত্র নারায়ণগঞ্জের শ্যামপুরে আমের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং আমে রোগবালাই থাকলে ভ্যাপার হিট ট্রিটমেন্ট করানো হয়। এসব সুবিধা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করা হলে আম রপ্তানির ক্ষেত্রে চাষিদের আরও সুবিধা হতো।’
সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, ‘চলতি বছরে এই উপজেলায় ১০হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১লক্ষ ৩০ হাজার মেট্রিক টন। বিষমুক্ত ও নিরাপদ আম চাষের জন্য উপজেলার ১৫ চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মৌসুমজুড়েই এই চাষিদের বাগানে আম উৎপাদনের প্রক্রিয়া আমরা দেখভাল করেছি। এই চাষিদের উৎপাদিত ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত আম বিদেশে পাঠানোর জন্য উপযুক্ত।’

তিনি আরও বলেন, যে আম দেশের বাজারে চার হাজার টাকা মণে বিক্রি হচ্ছে, সেই আম রপ্তানিকারকদের কাছে পাঁচ থেকে ছয় হাজার টাকা মণ দরে বিক্রি করছেন চাষিরা।যাতে করে অনেকটাই লাভবান হচ্ছেন উদ্যেক্তারা।”

আম রফতানির উদ্বাধন শেষে উদ্যোক্তা জিয়াউর রহমানের উৎপাদিত নিরাপদ আমের বাগান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শাপলা খাতুন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca