মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চিরিরবন্দরের সর্বস্তরের মুসলমানগন।
আজ শুক্রবার(২৪ জুন) আসরের নামাজের পর চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল এর পূর্ন সমর্থনে ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমানের নেতৃত্বে চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগা মাঠের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারুল ফালাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ আলী, মুসকান মটরস এর স্বত্বাধিকারী আব্দুল মান্নান, এভারগ্রীন ক্লিনিকের পরিচালক ডাঃ ওয়াসিম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মনির সরকার, এসময় মুসলিরা ভারতে মহানবী (সা.)ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
মুসলিমরা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগা মাঠের মুসল্লিরা বলেন,ভারতীয় দুই নেতার এরকম বক্তব্যে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে আমরা এই দুই নেতার সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি।’
ভারতের বিজেপির দুই নেতা যে জঘন্যতম কাজ করেছে তার প্রতিবাদ করেছি। ভবিষ্যতে আরও করব। পণ্য বয়কট হোক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া তুলে হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।
উল্লেখ্য,সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ(সা.) ও তার স্ত্রী আয়েশা(রা.)সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দলটির আরেক জ্যেষ্ঠ নেতা দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানায়।