• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালী

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর ওয়াহেদ মাস্টার, উপজেলা উদ্ভিদ বিষয়ক সহকারী কর্মকর্তা আতাউর রহমান সেলিম, হাইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ মোহন সরকার সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca