• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে পিতার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

Reporter Name / ৩১৫ Time View
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

আরিফুল ইসলাম ,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের নুর- ইসলাম নামে এক কিশোর আত্নহত্যা করেছে। নিহত নুর-ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের মোঃ মহির উদ্দিনের পুত্র। গতকাল ০৩/০৭/২০২২ রবিবার রাতে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

স্থানিয় গ্রাম পুলিশ মোঃ চান মিয়া জানান ঘটনার রাতে নিহত নুর ইসলাম তার বাবার কাছে কিছু টাকা চায়। তার বাবা টাকা না দিয়ে রাগারাগি করে। সকালে তার বাবা ঘরে গিয়ে নুর ইসলাম কে না পেলে দুশ্চিন্তায় পরে এবং পরিবারের লোকজন ও এলাকাবাসী সহ অনেক খোজাখুজি করার পর বাড়ির পাশের জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তাদের ধারনা বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে।

নিহত নুর-ইসলাম উপজেলার ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল
পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তার মৃত্যুতে তার পরিবারে শোক বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, পরিবারের কাছে লাশ আমরা হস্তান্তর করেছি, কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca