• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে ১১০ পিস ইয়াবা মাদক কারবারি আটক

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ১শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহাদাত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক শাহাদাত উপজেলার করমুডাঙা পন্তাপাড়া গ্রামের সইবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, রবিবার দিবাগত রাতে থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এসময় করমুডাঙা এলাকা হতে ১১০ পিস ইয়াবা সহ মাদক কারবারি শাহাদাতকে আটক করে থানায় নিয়ে আসে।
ওই রাতেই আটককৃত শাহাদাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
অপরদিকে ওয়ারেন্টভুক্ত একজন আসামীকেও আটক করেছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca