• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

কোরবানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর পটুয়াখালী জেলা কার্যালয়ের বাজার তদারকি।

Reporter Name / ৪২৭ Time View
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

কোরবানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর পটুয়াখালী জেলা কার্যালয়ের বাজার তদারকি।

 

নিউজ ডেস্কঃ 

০৫ জুলাই ২০২২, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম কর্তৃক সদর উপজেলার, শিয়ালী বাজার , লাউকাঠী বাজার ও বড় চৌরাস্তা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রস্তাব করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭,০০০/- ( সাত হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

আজকের অভিযানে সহযোগিতা করেন এসআই মোঃ সলিমুর রহমানের নেতৃত্বে পটুয়াখালী সদর থানার একটি টিম, সেনেটারী ইন্সপেক্টর শারমিন সুলতানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দ।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca