বাগমারা প্রতিনিধিঃ
বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে গোয়ালকান্দি ইউনিয়ন থেকে মাদক সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ৫ জুলাই বিকালে ইউপি রামরামা দক্ষিণ বরজপাড়া পুরাতন পারখাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবির মাঝি ছেলে মজনু মাঝি (৩৫) ৭০০ গ্রাম গাঞ্জা সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় তাহেরপুর তদন্ত কেন্দ্রে পুলিশ।
এই বিষয়ে জানতে চাইলে তাহেরপুর (পুলিশ)তদন্ত আইসি জিলালুর রহমান বলেন, মাদক যুব সমাজকে ধংশ করে। মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর,মাদক মুক্ত করতে আমাদের পুলিশিং অভিযান অবহৃত থাকবে, মাদকের তথ্য দিয়ে মাদক মুক্ত এলাকা গড়তে পাশে থাকার আহবান জানান তিনি।
এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন,মাদক সহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদক আইনের মামলায় আগামীকাল জেল হাজতে পাঠানো হবে। মাদক মুক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে ও থাকবে।