• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নাচোলে নবাগত ইউএনও র দায়িত্ব গ্রহণ

Reporter Name / ৩৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

নাচোলে নবাগত ইউএনও র দায়িত্ব গ্রহণ
অলিউল হক ডলার নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাইমেনা শারমীন যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু। পরিচয় পর্ব শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেহাইমেনা শারমীন ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৯তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের করেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে কৃষি মন্ত্রনালয়ের অধীন রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)তে সচিব পদে গত ২৭ জুন সরকারী আদেশে বদলী করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca