• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ পিতা। ঘটনাটি ঘটেছে ১৪ই জুলাই বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের আমিন নগর হলদিপাড়া গ্রামে। আব্দুল মান্নানকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে খুন করে তার ছেলে মফিজুল ইসলাম। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জমি ভাগ করা নিয়ে সন্তানের সঙ্গে তর্কবিতর্ক হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে ছেলে মফিফুল উঠানে পড়ে থাকা বাটাম দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন বৃদ্ধ পিতা আব্দুল মান্নান। দ্রুত মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। আব্দুল মান্নান হলদিপাড়া গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পিতার কাছে চাষাবাদের জন্য জমি দাবী করেন ছেলে মফিজ। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ছেলে বৃদ্ধ পিতার মাথায় আঘাত করেন। এতে তিনি নিহত হন। ঘাতক সন্তান এ ঘটনার পরপরই পালিয়ে গেছে। তিনি বলেন, হত্যাকারী সন্তানকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপর থানায় এখনো কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca