• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বীরগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত যুবক হচ্ছে মাহবুর রহমান মালেক (২৬)। সে উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে ও দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে ২ জনের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মালেক পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। পরে খানসামা ফায়ার সার্ভিস ও রংপুর এর ডুবুরী বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করেন। রাত ৮ টা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজি বন্ধ থাকার পর শনিবার ভোরে আবার শুরু করে স্থানীয় লোকজন। ভোর ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মালেক সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca