• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র হেরোইন ও ফেনসিডিল উদ্ধার

Reporter Name / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র হেরোইন ও ফেনসিডিল উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

মাদক পাচারের পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। জেলার সীমান্তের চকপাড়া বিওপি ও শিয়ালমারা বিওপির সদস্যরা এই অভিযান চালায়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভিযানে বিষয়টি নিশ্চিত করে পৃথক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় মালিকবিহীন ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া হেরোইন এর সিজার মূল্য-১১ লক্ষ টাকা।

অনদিকে, ২৪ জুলাই রাত সাড়ে ৪ টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আঃ বারিক এর নেতৃত্বে বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৫৫ হাজার ২’শ টাকা। উদ্ধারকৃত হেরোইন ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category