• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

বদলীর আদেশ হলেও, চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ ফারুক হোসেন ছাড়ছেন না পদ

Reporter Name / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বদলীর আদেশ হলেও, চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ ফারুক হোসেন ছাড়ছেন না পদ

 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেনকে বদলীর আদেশ দেয়ার পরও কোন্ অজ্ঞাত কারণে ছাড়ছেন না চাঁপাইনবাবগঞ্জের পদ।

এভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশকে অমান্য করে বদলী স্থান সিলেটের ফেঞ্চুগঞ্জ এসএফসিএলে যোগদান না করে চাঁপাইনবাবগঞ্জ অফিসে চাকুরী করলেও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কোন মাথাব্যাথা না থাকায় এবং চাঁপাইনবাবগঞ্জের ডিলারদের হয়রানী থেকে পরিত্রান না পাওয়ায় নানা প্রশ্ন উঠেছে বাফার উর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। গত ১১ মে বদলীর আদেশ হলেও এখন পর্যন্ত আদেশের কোন তোয়াক্কা না করে কিভাবে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালন করছেন এমন প্রশ্ন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট নেতৃবৃন্দ ও সদস্যদের।

তবে এ অভিযোগের বিষয়টি তাঁর বিরুদ্ধে নয়, অন্য কর্মকর্তার বিরুদ্ধে বলে দাবী চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেন এর। তাঁর বদলী সাধারণ এবং রিলিজ অর্ডার না হওয়ার চাঁপাইনবাবগঞ্জে অফিস করছেন বলে দাবী বাফার এই কর্মকর্তার। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেনকে গত ১১ই মে সিলেটের ফেঞ্চুগঞ্জ এসএফসিএলে বদলি করা হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ডেপুটি চিফ অফ পার্সোনেল মো. মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক চিঠিতে বদলি আদেশ দেন। কিন্তু প্রায় আড়াই মাস পার হলেও বদলির আদেশ উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ ফারুক হোসেন এখানেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘদিন হলেও নতুন কর্মস্থলে যোগদানও করছেন না। অন্যদিকে, চট্টগ্রামের নর্থ পতেঙ্গা টিএসপিসিএল থেকে বদলি হয়ে আসা মোহাম্মদ মোবাশ্বির রায়হান চাঁপাইনবাবগঞ্জ বাফা’য় নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। এনিয়ে ডিলারদের মাঝে নানা অসন্তোষ ও প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়াও, কোন অজ্ঞাত কারণে এ কর্মস্থলে থাকার জন্য বদলি আদেশ ঠেকাতে তদবির করছেন এবং এখন পর্যন্ত পদে বহাল আছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টি না দেয়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এদিকে, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ শাখার তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর বাফার গুদাম কর্মকর্তাদের নানা অণিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলে বিসিআইসি’র চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চিফ অফ পার্সোনেল এর পক্ষে ডেপুটি চিফ অফ পার্সোনেল মো. মোসতাক আহমেদ বিসিআইসি’র কোম্পানি উপ-বিভাগীয় ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ শামীম রানাকে তদন্তের ভার দেন। বিষয়গুলো নিয়ে তদন্ত হয়, তদন্ত শেষে ২০২১ সালের ১১ই নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। তদন্তে প্রমানিতও হয় অভিযোগের বিষয়বস্তু।

শেষে বাফার ইনচার্জ ফারুক হোসেনকে প্রত্যাহার এবং দক্ষ কর্মকর্তাকে চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামে পদায়নের সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শামীম রানা। পরে ২০২২ সালের ১১ই মে চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেনকে সিলেটের ফেঞ্চুগঞ্জ এসএফসিএল-এ বদলি করা হয়। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ ডিলারদের ধারনা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ বাফার গোডাউনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

অভিযোগের পরই চাঁপাইনবাবগঞ্জ বাফার ২য় কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বদলী হয়ে চলে গেলেও সকল অপকর্মের হোতা চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেন বদলীর আদেশ হওয়ার পরও যাচ্ছেনা কেন? তাঁদের ধারণা ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে ম্যানেজ করে এখানে আছেন এবং নানা অনিয়ম দূর্ণতি করে যাচ্ছেন। ফলে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ডিলাররা।

এবিষয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ¦ মো. আকবর হোসেন বলেন, বাফার গুদাম ইনচার্জের বিরুদ্ধে বিসিআইসি’র চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ তদন্ত হয়। তদন্তকারী কর্মকর্তা বিসিআইসি’র কোম্পানি উপ-বিভাগীয় ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ শামীম রানা বাফার গুদাম ইনচার্জ ফারুক হোসেনের বিভিন্ন অপকর্মের প্রমাণ পান।

তাকে বদলির জন্য সুপারিশ করেন। গত ১১ই মে ফারুক হোসেনকে বদলির আদেশ হয়। প্রায় আড়াই মাস পূর্বে বদলির অদেশ হলেও ফারুক হোসেন কেন নতুন কর্মস্থলে যাচ্ছেন না, সেটা নিয়েই নানা কথা উঠেছে। আমরা চাই, অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেন দ্রুতই এখানকার পদ ছেড়ে চলে যান। তিনি যত দ্রুত এ পদ ছেড়ে যাবেন, তত দ্রুতই এখনকার নানা অপকর্ম বন্ধসহ জেলার ডিলাররা নিরাপদ ও স্বস্তিতে ব্যবসা করতে পারবেন।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদাম ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ করেন নি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। চাঁপাইনবাবগঞ্জ বাফার ২য় কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। প্রেক্ষিতে তদন্ত হয়। কিন্তু আমার বিরুদ্ধে কোন দূর্ণীতি বা অনিয়মের বিষয়ে তদন্তও হয়নি।

বদলী বিষয়ে তিনি জানান, আমার বদলীর আদেশ হয়েছে গত ১১ মে। কিন্তু এ বদলী আদেশ কোন অভিযুক্ত আদেশ নয়, সাধারণ বদলী আদেশ। তবে বদলী আদেশের পরও উর্ধ্বতন কর্তৃপক্ষের রিলিজ অর্ডার লাগে। রিলিজ অর্ডার না হাতে পাওয়ায় আমি এখানে দায়িত্ব পালন করছি। রিলিজ অর্ডার হাতে পেলে দ্রুতই নতুন কর্মস্থলে যোগদান করবো বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ বাফার গুদামের ইনচার্জ মো. ফারুক হোসেন।

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চাঁপাইবাবগঞ্জ বাফার ডিলারদের নিরাপদ ও শান্তিতে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটায় আশা জেলার সার ডিলারদের। উল্লেখ্য, জেলায় মোট ৫৮জন সার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca