• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Reporter Name / ৪২৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর আয়োজনে এবং জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের সহযোগিতায় কর্মসূচী পালিত হচ্ছে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ফলদ, বনজ, ঔষধি গাছের চারা প্রদর্শনের জন্য ২৫টি স্টল রয়েছে।

আরও পড়ুন….

https://www.nacholenews.com/archives/21105


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category