জারিফ হোসেন; স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্ট ভবন-২ এর সম্মুখে ১১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। ২৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১০ টায় সৌন্দর্যমণ্ডিত চত্বর প্রশান্তির শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ চাঁপাইনবাবগঞ্জ জনাব মোহাঃ আদীব আলী, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ মহসীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু জেলা জজ আয়েজ উদ্দিন, এডিশনাল জেলা জজ রবিউল ইসলাম, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মদক, প্রশাসনিক কর্মকর্তা জেলা ও দায়রাজজ আদালত ভবসুন্দর পাল,বার সভাপতি এ্যডঃজবদুল হক,সাধারণ সম্পাদক এ্যাডঃমাহমুদুল ইসলাম কনক,নাজির মাহবুব আলম, নায়েব নাজির ওবায়দুল,
মেসার্স এ জলিল এন্টারপ্রাইজ এর প্রোপাইটর আব্দুল জলিল টোকেন। সৌন্দর্য মণ্ডিত চত্বর প্রশান্তির বাস্তবায়ন করেন গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ।
