• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ২০ হাজার।

Reporter Name / ৩২৮ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ২০ হাজার।

 

নিউজ ডেস্কঃ

০৮ আগস্ট ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার সবুজবাগ, কলেজ রোড ও ২নং বাঁধঘাট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/-( বিশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category