• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reporter Name / ২৮০ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

 

সামসুজ্জামান সেন্টু; আত্রাই উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। গত রোববার সন্ধ্যায় আত্রাই থানা চত্বরে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও বড় ভূমিকা পালন করে থাকেন। এ জন্য সমাজ ও রাষ্ট্রের কাছে তাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম ইবনে রহমান, আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, দৈনিক করতোয়ার মুজাহিদ খান সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca