• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বদলগাছিতে পুকুরপাড় থেকে ভিক্ষুকের মরা দেহ উদ্ধার!

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

হারুনুর রশীদ হারুন বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছিতে পুকুরপাড় থেকে ভিক্ষুকের মরা দেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকগোপিনাথ গ্রামের মৃত লীলা বকসির ছেলে আয়েজ উদ্দীন (৭০)। গত ১১ই আগস্ট বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রী সাথে মনোমালিন্য হলে এক পর্যায়ে তিনি রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। ঐ দিন সন্ধ্যায় ভিক্ষুক আয়েজ উদ্দীন বাড়িতে না ফিরলে তাকে পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে।
পরের দিন শুক্রবার ভিক্ষুকের দুই ছেলে বিভিন্ন যায়গায় তার বাবাকে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেলে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে তারা।

নিখোঁজের দুই দিন পর ১৩ই আগস্ট শনিবার বিকেল ৫টার দিকে ঐ বৃদ্ধের বাড়ী হইতে হাফ কিলোমিটার পশ্চিমে জনৈক মকবুল হোসেন সাবেক মেম্বার এর পুকুর পাড়ে তাহার অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখিয়া স্থানীয় লোকজন বদলগাছি থানা পুলিশকে খবর দেয়। এসময় লাশের শরীরের বিভিন্ন যায়গায় পোকাড় আক্রমণে পচন ধরে ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে বদলগাছী/ মহাদেবপুর এর সার্কেল এসপি এটি এম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা.আতিয়ার রহমান, ওসি তদন্ত রায়হান হোসেন এবং এস আই মনোয়ার জাহান উপস্থিত ছিলেন ।

পরিবার ও স্থানীয়রা জানান, নিহত আয়েজ উদ্দীন ভিক্ষা করত। তার কারও সাথে কোন
শত্রুতা ছিলনা। ঐ ভিক্ষুকের দুই ছেলে অন্য
যায়গায় বসবাস করতো আর ছোট ছেলেসহ তার স্ত্রী লাইলীকে নিয়ে সে এক বাড়িতে বসবাস করতো।

এবিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুহা.আতিয়ার রহমান জানান, চকগোপিনাথ গ্রামের আয়েজউদ্দীন পেশায়
একজন ভিক্ষুক ছিলেন, সে দীর্ঘ দিন অসুস্থ ছিল।ঠিকমত চলাফেরা করতে পারতো না।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে পুকুর পাড়ে উঠার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এবিষয়ে কোন অভিযোগ নেই। পরিবার এবং
স্থানীয়দের আবেদন এর পেক্ষিতে লাশটি দাফন করার জন্য দেওয়া হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি জিডি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca