• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নাচোলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Reporter Name / ২৪২ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আব্দুস সামাদ,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া , র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র পৌর ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা কামাল আহমেদুজ্জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ, সাবেক ছাত্রনেতা শামীম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান চন্দ্র শিং, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নাচোল উপজেলা শাখা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সভাপতি শ্রী রঞ্জনা রাণী, সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান (বুলেট), উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক তারিফ আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাফসান আহমেদ বকুল, কলেজ শাখার সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca