• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সাপাহারে অভিনব কায়দায় অটো ছিনতাই

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অভিনব কায়দায় যাত্রী সেজে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটো চালকক আশরাফুল (২৬) কে জিম্মি করে অটোটি ছিনতাই করে। শুধু তাই নয় অটো চালকক আশরাফুলকে মার পিটকরে গুরতর আহত করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাপাহার-তিলনা সড়কের চাঁচাহার গ্রামের অদূরে একটি আমবাগানে।
ভুক্তভোগী আশরাফুল উপজেলার পিছলডাঙ্গা মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেরুর ছেলে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ভুক্তভোগী অটোচালক জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মন্ডল মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিলো। এসময় সময় দু’জন অপরিচিত লোক তার অটো টি শিশাবাজারে যাওয়ার জন্য ৩শ টাকায় ভাড়া করে। যাত্রী পেয়ে সরল বিশ্বাসে সে তার অটোতে ওই দুই যাত্রীকে নিয়ে নিয়ে রওনা দেন। পথিমধ্যে রাস্তায় আরো ২’জন লোক ওই গাড়ীতে ওঠে।
পরে ছিনতাইকারীরা সাপাহার উপজেলা সদর হতে প্রায় ৯কিলোমিটার দুরে চাঁচাহার গ্রামের অদুরে একটি আমবাগানের নিকট পৌঁছিলে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো থামাতে বলে। এসময় অটো থামিয়ে চালক আশরাফুলকে কব্জা করে ধারালো অস্ত্র বের করে গাড়ীটি ছিনিয়ে নেয়ার চেষ্ট করে। কিন্তু আশরাফুল সহজে তার অটো দিতে অস্বীকার করে। এসময় ছিনতাইকারীরা আশরাফুলকে বে-ধড়ক মারপিট শুরু করে।
এক পর্যায়ে অটোচালক আশরাফুলের তহাত,পা ও মুখ বেধেঁ রেখে তার অটোটি নিয়ে সটকে পড়ে । কিছুক্ষন পরে ওই রাস্তায় চলাচলকারী একটি ভ্যানগাড়ী আসলে হাত,পা বাধা অবস্থায় ওই যুবককে দেখতে পায়।পরে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রাতেই বিষয়টি জানাজানি হলে সাপাহার থানার তদন্ত (ওসি) হাবিবুর রহমান তার টিম নিয়ে সারা রাত্রি উপজেলার বিভিন্ন রাস্তায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের কোন হদিস পায়নি বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca