• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গভীর ষড়যন্ত্রের শিকার রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি “রানা” প্রতিবাদ

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

গভীর ষড়যন্ত্রের শিকার রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি “রানা” প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

গৌরবদীপ্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী জেলা শাখা ৩০ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা হয় গত ২৪ শে ফেব্রুয়ারী ২০২২ সালে।যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পায় সাকিবুল ইসলাম রানা। তারপর থেকেই একের পর এক ষরযন্ত্রের শিকার হচ্ছেন রানা।একটি চক্র বিভিন্ন ভাবে রানাকে জড়িয়ে মিথ্যে বানোয়াট অপমান জনিত সমালোচনা করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।যা রীতিমত মানহানীকর। রানা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিন পর পরই বিভিন্ন গণমাধ্যমে তার নারী কেলেঙ্কারীর অশ্লীল ভিডিও ফাঁস করে ফায়দা নিতে চাচ্ছে একটি চক্র। জানা যায়- রানা জেলা ছাত্রলীগের সভাপতি হওয়ায় পরাজিত শক্তি বিভিন্ন ভাবে রানার ভাবমূর্তি ক্ষুন্ন ও সম্মান নষ্ট করার পায়তারায় করছে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে। নগরীর ঘোষপাড়া মোড়ে কে বা কাহারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেখানেও রানাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে এমনটাই জানা যায়,নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় পথযাত্রীদের কাছ থেকে। পরবর্তীতে বোয়ালিয়া থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসে মোটর সাইকেল দুটি আটক করেন।
এই বিষয়ে গতকাল রাত ১০ঃ৩০ টায় বোয়ালিয়া থানার এসআই আনিছ জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত ও সামিউল ইসলামের জিম্মায় মোটরসাইকেল দুটি হস্তান্তর করে। এই বিষয়ে সিসি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার সাথে কথা হলে তিনি জানান,যদি কোন গণমাধ্যম কর্মী আমার বক্তব্য না নিয়ে মনগড়া কোন সংবাদ প্রকাশ করে তাহলে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে সেই পত্রিকা বা পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca