• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ভোলাহাটে হতদরিদ্রদের মাঝে এমটিএফই’র ত্রাণ বিতরণ

Reporter Name / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

বি.এম রুবেল আহমেদঃ ভোলাহাটে হতদরিদ্রদের মাঝে এমটিএফই’র ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ২৬ আগষ্ট শুক্রবার সকালে মুশরীভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ চত্বরে অনলাইন ভিত্তিক আউটসোর্সিং কোম্পানি এমটিএফই গ্রুপের পক্ষ থেকে ভোলাহাটে উপজেলার দলদলী ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এমটিএফই’র সিইও মোঃ সোহেল রানার সভাপতিত্বে এবং জোনাল ম্যানেজার মোঃ লতিফুর রহমানের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মশিউর রহমান রয়েল, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহদাত হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক রাব্বুল হোসেন বলেন শিক্ষিত যুব সমাজকে কাজে লাগানোর জন্য অনলাইন ভিত্তিক আউটসোর্সিং আয় করতে এমটিএফই গ্রুপের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি আহবান জানান এবং তরুণ প্রজন্মের ছেলেরা যেন প্রতারিত না হয় সে দিকে খেয়াল রাখতে অনুরোধ করেন। বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে এরিয়া ম্যানেজার লতিফুর রহমান বলেন আপনাদের সহযোগিতা পেলে আমরা অসহায় ও হতদরিদ্রদের জন্য আরও ভালো কিছু করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca