• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি গালিভ খাঁন

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নসহ ১৩ টি ইউনিয়ন পদ্মার ভাঙ্গনে পড়ছে। দীর্ঘ ৫ কি. মি এই ভাঙ্গন শুরু হয়েছে। এ এক প্রাকৃতিক বিপর্যয়ের সামিল।

প্রমত্তা পদ্মার প্রবল স্রোতে ভাঙ্গছে পাড়, রক্তক্ষরণ হচ্ছে জেলা প্রশাসনের। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

২৭ আগস্ট শনিবার দুপুরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুঃখ দুঃর্দশার কথা শুনে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। ডিসি গালিভ খাঁন বন্যায় ক্ষতিগ্রস্থরা যেন নিরাপদে থাকতে পারেন তার ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ওয়াদা দিয়ে তাদের আস্বস্ত করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক প্রকৃতির এই নির্মমতা দেখে অত্যন্ত ব্যথিত হন। এই অঞ্চলের ৬০/৬৫ হাজার মানুষ, গবাদিপশু এবং অত্যন্ত উর্বর জমিকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (অ: দা:) মো. জুবায়ের হোসেন, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মিঠুন মৈত্রসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গালিভ খাঁন ভাঙ্গন কবলিত পাঁকা-নারায়পুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান কে সাথে নিয়ে তাদের ইতোমধ্যে নেয়া উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং পাঁড় বাঁধ রক্ষায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca