• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মুরগী কিনতে গিয়ে বাড়ি ফেরা হলোনা ৭ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহানের

Reporter Name / ৪৪৯ Time View
Update : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুরগী কিনতে গিয়ে বাড়ি ফেরা হলোনা ইসরাত জাহানের। একটি পোল্ট্রি খামারে বিদ্যুৎপিষ্ট হয়ে ৭ম শ্রেণির ১ স্কুল ছাত্রী নিহত হয়েছে।

২৭ আগস্ট শনিবার সকাল ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামে আবুল কয়েসর ছেলে তাজামুলের পোল্ট্রি খামারে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি উপর চাকপাড়া গ্রামের ধুলু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ইসরাত জাহান (১৩)।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পোল্ট্রি মুরগীর খামারী তাজমুল প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে শিয়াল মারার উদ্দেশ্যে খামারে তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ চালু রাখে এবং সকালে তা বিচ্ছিন্ন করে। কিন্তু শনিবার সে সংযোগ বিচ্ছিন্ন করতে ভূলে যায়।

এ সময় শনিবার সকাল ১০ টার দিকে ইসরাত মুরগী কিনতে গিয়ে খামারের বেড়াতে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca